ঢাকাসহ ৫ বিভাগে তাণ্ডব চালাতে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়


, আপডেট করা হয়েছে : 09-04-2026

ঢাকাসহ ৫ বিভাগে তাণ্ডব চালাতে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়

ঢাকাসহ দেশের ৫ বিভাগে তাণ্ডব চালাতে কালবৈশাখী ঝড়। সকাল ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টায় ওইসব অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে।



বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে দেয়া কালবৈশাখীর সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।



এতে বলা হয়েছে, সকাল ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা বা তার বেশি বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখি ঝড় বয়ে যেতে পারে।


এ সময় কালবৈশাখি ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার