রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপ চালু, তেল সরবরাহে আসছে ডিজিটাল স্বচ্ছতা


, আপডেট করা হয়েছে : 12-04-2026

রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপ চালু, তেল সরবরাহে আসছে ডিজিটাল স্বচ্ছতা

রাজশাহীতে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় আধুনিকতা আনতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছে জেলা প্রশাসন। নতুন এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম আরও স্বচ্ছ, দ্রুত ও সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক । এ সময় বিভিন্ন ফিলিং স্টেশনের মালিকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সভায় জানানো হয়, রোববার (১২ এপ্রিল) থেকে পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ শুরু হবে। নতুন এই পদ্ধতিতে ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত পয়েন্টম্যানরা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে জ্বালানি সরবরাহ করবেন। এতে সরবরাহ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।


এছাড়া গ্রাহকদের জন্য স্বস্তির বিষয় হলো—এই সেবা গ্রহণের ক্ষেত্রে আলাদা করে কোনো নিবন্ধনের প্রয়োজন হবে না। ফলে সাধারণ ব্যবহারকারীরা সহজেই এ সুবিধা নিতে পারবেন।


রোববার সকাল ৯টায় নগরের গুলগোফুর পেট্রোলিয়ামে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনের মধ্য দিয়ে রাজশাহীতে জ্বালানি তেল ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরের নতুন অধ্যায়ের সূচনা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার