আজ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ


, আপডেট করা হয়েছে : 03-05-2026

আজ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের আজ রোববার শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত শপথ কক্ষে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান।


গত ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। তবে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দিতে গেলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।


পরে প্রার্থিতা ফিরে পেতে গত ২৭ এপ্রিল হাইকোর্টে রিট করেন নুসরাত তাবাসসুম। শুনানি শেষে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর আগে সরকারি চাকরি-সংক্রান্ত জটিলতায় মনোনয়ন বাতিল হয় এনসিপির আরেক নেত্রী মনিরা শারমিনের।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার