লিটনের শতকে ভর করে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৭৮


, আপডেট করা হয়েছে : 16-05-2026

লিটনের শতকে ভর করে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৭৮

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টসে হেরে ব্যাটিং এ নেমেই দলীয় ইনিংসে কোনো রান যোগ না করেই ওপেনার মাহামুদুল হাসান জয়কে হারায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় উইকেট হারায় দলীয় ৪৪ রানে। তানজিদ হাসান ব্যক্তিগত ২৬ রানে মোহাম্মদ আব্বাসের বলে ক্যাচ দিয়ে ফেরেন।


মমিনুল আউট হন দলীয় ৬৩ রানে ব্যক্তিগত ২২ রানে। দলের অধিনায় নাজমুল হোসেন শান্ত আউট হন দলীয় ১০৬ রানে ব্যাক্তিগত ২৯ রান করে। মুশফিক ২৩ রানে শাহাজাদের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন।


লিটন একমাত্র বাংলাদেশি খেলোয়াড় যে উইকেটের একপ্রান্ত আগলে রাখার পাশাপাশি দলের রানের চাকা সচল রেখেছেন। এরই মধ্যে মিরাজ ৪ রানে, তাইজুল ১৬ রানে এব তাসকিন ৭ রানে প্যাভিলিয়নে ফিরেছেন।



লিটন দাশ আউট হওয়ার আগে করেন দলীয় সর্বোচ্চ ১২৬ রান। হাছান আলীর বলে ফজলের হাতে ক্যাচ দিয়ে সাঁজ ঘরে ফেরেন লিটন। এটি তার ক্যারিয়ারের ৬ষ্ঠ শতক।


লিটন ফেরার পরপরই শেষ ব্যাটস ম্যান হিসেবে ব্যক্তিগত শুন্য রানে আউট হন নাহিদ রানা। আর অপর প্রান্তে ১২ রানে অপরাজিত থাকেন শরিফুল ইসলাম। পাকিস্তানের হয়ে খুররম শাহাজাদ ৪টি, মোহাম্মদ আব্বাস ৩টি, হাছান আলী ২টি ও সাজিদ খান ১টি উইকেট লাভ করেছেন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার