ইরানকে সহায়তায় কতটা আগ্রহী মস্কো?


, আপডেট করা হয়েছে : 20-05-2026

ইরানকে সহায়তায় কতটা আগ্রহী মস্কো?

বিশ্লেষকদের অধিকাংশই মনে করছেন, ইরানকে বড় ধরনের অর্থনৈতিক সহায়তা দেওয়া বর্তমানে রাশিয়ার স্বার্থে নয়।



নিউ ইউরেশিয়ান স্ট্র্যাটেজিস সেন্টারের পররাষ্ট্রনীতি প্রধান জন লফ আল জাজিরাকে বলেন, ‘রাশিয়ার নিজেদেরই অর্থনৈতিক সমস্যা রয়েছে।’


তিনি বলেন, রাশিয়ার অর্থনীতিতে স্থবিরতার লক্ষণ দেখা যাচ্ছে, রিজার্ভের ওপর চাপ বাড়ছে এবং ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় দেশটির ভেতরে অসন্তোষও বাড়ছে।


লফের মতে, মস্কো প্রতীকী সমর্থন বা সীমিত মানবিক সহায়তা দিতে পারে। তবে এখন ইরানে বড় বিনিয়োগ করার উপযুক্ত সময় নয়।



তিনি আরও বলেন, বহু বছর ধরে দুই দেশের মধ্যে বিকল্প স্থলপথ বাণিজ্য করিডর নিয়ে আলোচনা হলেও সমুদ্রপথের বাণিজ্য পুরোপুরি স্থলপথে প্রতিস্থাপন করা অত্যন্ত কঠিন হবে।


জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাদের হাশেমি আল জাজিরাকে বলেন, ‘ইরানের অর্থনীতির বড় অংশই তেল বিক্রির ওপর নির্ভরশীল। আর যুক্তরাষ্ট্রের অবরোধে সেই পথ বাধাগ্রস্ত হলে রাশিয়ার পক্ষে কার্যকর সহায়তা দেওয়া সম্ভব নয়।’



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার