রাজশাহী চারঘাটে সড়ক দুর্ঘটনায় পঞ্চম শ্রেণির ছাত্র নিহত


, আপডেট করা হয়েছে : 11-06-2026

রাজশাহী চারঘাটে সড়ক দুর্ঘটনায় পঞ্চম শ্রেণির ছাত্র নিহত

রাজশাহীর চারঘাটে বাঘা-চারঘাট মহাসড়কে মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে মিনহাজ (১৩) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।


বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনহাজ বাঘা উপজেলার ভানুকর গ্রামের মিনারুল ইসলামের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে চলার সময় একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে মিনহাজ গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


চারঘাট থানার ওসি আব্দুল মালেক বলেন, দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা লিলি সিনেমা হল মোড়ে সেটি আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার