নওগাঁ সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে ৯ জনকে ফেরত নিল বিএসএফ


, আপডেট করা হয়েছে : 25-06-2026

নওগাঁ সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে ৯ জনকে ফেরত নিল বিএসএফ

নওগাঁর পাতাড়ী সীমান্তে পুশইন চেষ্টায় ব্যর্থ হয়ে ৯ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য জানিয়েছে ১৬ বিজিবি ব্যাটালিয়ন।


১৬ বিজিবি জানায়, বুধবার সারাদিন সীমান্তের শূন্য লাইনের একশ গজ ভারত অভ্যন্তরে অবস্থান করছিল ৯ জন ব্যক্তি। কিন্তু এখন আর তাদের দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে রাতে বিএসএফ তাদের ভারতে ফিরিয়ে নিয়েছে।


স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, বুধবার রাত ৮টার দিকে হঠাৎ বিএসএফ সীমান্ত লাইট বন্ধ করে দেয়। পরে রাত ১০টার দিকে আবারও লাইট জ্বলে উঠে। কিন্তু তখন আর ওই ব্যাক্তিদের কাউকে সেখানে দেখা যায়নি।


তিনি জানান, সাধারণত বিএসএফের ভিন্ন উদ্দেশ্য থাকলে এভাবে সীমান্তের লাইট বন্ধ রাখে তারা। ধারণা করা হচ্ছে ওই সময় ওই ৯ জনকে তারা ভারতে ফিরিয়ে নিতে পারে।


নওগাঁ ১৬ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, নওগাঁর প্রতিটি সীমান্ত চৌকিতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। অনুপ্রবেশের ঘটনা যে কোনোভাবে প্রতিহত করা হবে।


গতকাল ভোর ৪টার দিকে নওগাঁর আদাতলা বিওপির ২৪৪ নং পিলার এলাকা দিয়ে শিশু-নারীসহ ৯ জনকে পুশইন চেষ্টা করে বিএসএফ। যা স্থানীয়দের সহায়তায় রুখে দেয় বিজিবি।


বুধবার ভোর চারটার দিকে সাপাহার উপজেলার আদাতলা সীমান্তচৌকি বিওপির ২৪৪ নং পিলার এলাকার এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা নয়জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং তিনটি শিশু রয়েছে। খবর পেয়ে আদাতলা বিওপির বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীদের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার