অতিবৃষ্টি,
পাহাড়ি ঢল ও পাহাড়
ধসে ক্ষতিগ্রস্ত ৭টি জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়
থেকে নগদ টাকাসহ ত্রাণসামগ্রী বরাদ্দ ও বিতরণ করা
হয়েছে। ৭ জুলাই থেকে
এখন পর্যন্ত সরকারের ছাড় করা মানবিক সহায়তা ৫ কোটি ১৫
লাখ নগদ টাকা।
শনিবার
(১৮ জুলাই) দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের
বন্যা সম্পর্কিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বন্যায়
আক্রান্ত জেলাগুলো হলো– খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। বন্যায়
প্লাবিত উপজেলার সংখ্যা ৫৬টি, ক্ষতিগ্রস্ত ইউনিয়ন সংখ্যা ৩৭৪টি ও পৌরসভা ৪টি।
বন্যায় মোট নিহত হয়েছেন ৫৯ জন ও
আহত হয়েছেন ৪০ জন।
দুর্যোগ
ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়
থেকে ৭ জুলাই থেকে
এখন পর্যন্ত ছাড় করা মানবিক সহায়তা ৫ কোটি ১৫
লাখ নগদ টাকা এবং ৯ হাজার ৫০
মেট্রিক টন চাল। এছাড়া
ছাড় করা ঢেউটিন ৪ হাজার ২০০
বান্ডিল ও গৃহ মঞ্জুরি
১ কোটি ২৬ লাখ টাকা।
এর
মধ্যে বন্যাকবলিত ৭টি জেলায় নগদ সহায়তা করা হয়েছে ২ কোটি ৩০
লাখ টাকা এবং চাল বিতরণ করা হয়েছে ৩ হাজার ৩৫০
মেট্রিকটন। অন্যান্য ৫৭ জেলায় আর্থিক
সহায়তা করা হয়েছে ২ কোটি ৮৫
লাখ টাকা এবং চাল ৫ হাজার ৭০০
মেট্রিক টন।