হরমুজ প্রণালি ও এই অঞ্চলে বিরাজমান বর্তমান অস্থিরতার জন্য কেবল যুক্তরাষ্ট্রের সমঝোতা ভঙ্গকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শুক্রবার (২৪ জুলাই) কাজাখস্তানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই অভিযোগ তোলেন বলে দেশটির সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে।
বৈঠকে আব্বাস আরাগচি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের চালানো হামলাকে চরম নৃশংস ও যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান। তিনি জোর দিয়ে বলেন যে ওয়াশিংটন ইসলামাবাদ চুক্তির ৫ অনুচ্ছেদের বিধান অনুযায়ী ইরানের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আরাগচি স্পষ্ট জানান যে ইসলামাবাদ চুক্তির শর্তগুলো লঙ্ঘন করার কারণেই আঞ্চলিক এই সংকট ও সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে।