রাজশাহীতে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার-২০


রাকিবুল হোসেন শাহীন , আপডেট করা হয়েছে : 17-08-2026

রাজশাহীতে ২৪ ঘণ্টায় পুলিশের  অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার-২০

রাজশাহী মহানগরীকে নিরাপদ রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের টানা অভিযানে ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ১০ জন এবং অন্যান্য মামলায় ৪ জনকে আটক করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের দিকনির্দেশনায় মহানগরীতে মাদক, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত ও কঠোর অভিযান পরিচালিত হচ্ছে। সময়োপযোগী সিদ্ধান্ত ও পেশাদারিত্বের মাধ্যমে আরএমপি নগরবাসীর আস্থা অর্জন করেছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন নগরবাসী। তাদের মতে, ধারাবাহিক অভিযানের ফলে মহানগরীতে অপরাধের প্রবণতা কমেছে এবং সাধারণ মানুষ আগের চেয়ে বেশি নিরাপদ বোধ করছেন। নগরীকে মাদক ও অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার