সব ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের জন্য সম্মানীর নীতিমালা জারি


, আপডেট করা হয়েছে : 07-09-2026

সব ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের জন্য সম্মানীর নীতিমালা জারি

দেশের মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানী ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬’ জারি করেছে সরকার।



রোববার (৬ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।



এতে জানানো হয়, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, সামাজিক মূল্যবোধের বিকাশ এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার, গির্জাসহ অন্যান্য উপাসনালয়ের কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। এরই ধারাবাহিকতায় এবং সরকারের ২০২৬ সালের নির্বাচনী ইশতেহার অনুযায়ী—মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের মাসিক সম্মানী, উৎসব ভাতা প্রদান এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে আয় বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।




সেজন্য ‘মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানী ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬’ প্রণয়ন করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার