রাজশাহীতে লাল মোটরসাইকেলের ২ যুবকের পরিচয় জানতে জনগণের সহায়তা চায় পুলিশ


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 11-09-2026

রাজশাহীতে লাল মোটরসাইকেলের ২ যুবকের পরিচয় জানতে জনগণের সহায়তা চায় পুলিশ

রাজশাহী নগরীতে একটি সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া লাল রঙের মোটরসাইকেলের ২ যুবকের পরিচয় জানতে চেয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নগরীর একটি এলাকার সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে লাল রঙের একটি স্পোর্টস বাইকে ২ জন যুবককে চলাচল করতে দেখা যায়। একটি চলমান তদন্তের স্বার্থে তাদের পরিচয় নিশ্চিত হওয়া প্রয়োজন।

ছবিতে দেখা যাচ্ছে, মোটরসাইকেলের চালক সাদা রঙের শার্ট ও কালো প্যান্ট পরিহিত। আরোহী কালো রঙের টি-শার্ট, কালো প্যান্ট ও পায়ে সাদা রঙের স্যান্ডেল পরিহিত রয়েছেন।

এ বিষয়ে আরএমপির এক কর্মকর্তা বলেন, তদন্তের স্বার্থে ছবিতে থাকা ব্যক্তিদের পরিচয় জানা জরুরি। কেউ তাদের চিনে থাকলে অথবা তাদের সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় অথবা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।


তথ্য প্রদানের নাম্বার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের সরকারি মোবাইল, নাম্বার: ০১৩২০০৬১০০০।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার