ফ্রান্সে বিক্ষোভে লুটপাটের জন্য ‘রাষ্ট্রদ্রোহী বামদের’ দুষলেন ম্যাক্রোঁ


নিজস্ব প্রতিবেদক: , আপডেট করা হয়েছে : 22-10-2026

ফ্রান্সে বিক্ষোভে লুটপাটের জন্য ‘রাষ্ট্রদ্রোহী বামদের’ দুষলেন ম্যাক্রোঁ

জীবনমানের ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত শনিবার ফ্রান্সে বিক্ষোভে নামেন তরুণ ও অন্যান্য বয়সী বিক্ষোভকারীরা। তবে এটি শেষ পর্যন্ত লুটপাটে রূপ নেয়। এ সময় রাজধানী প্যারিসসহ অন্যান্য জায়গায় বিক্ষোভের আড়ালে ব্যাপক লুটপাট চালায় কিছু দুস্কৃতিকারী।


ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, অতি উগ্রবামপন্থিরা এসবে জড়িত ছিলেন। তিনি অভিযোগ করেছেন, বামরা ওইদিন পুরো দেশের শাসনব্যবস্থার পতন ঘটাতে চেয়েছিল।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ম্যাক্রোঁ জানান, এখন থেকে ‘অবৈধ’ আন্দোলন নিষিদ্ধ করা হবে। এদিন তিনি গোয়েন্দা সংস্থার প্রধান এবং সিনিয়র মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন।

পরে তিনি জানান, ট্রেড ইউনিয়নগুলোর অধীনে বিক্ষোভ বা আন্দোলনের সুযোগ দেওয়া হবে। তবে যেসব সড়কে ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখান দিয়ে হয়ত তাদের কোনো আন্দোলন করতে দেওয়া হবে না।


ম্যাক্রোঁ বামপন্থিদের দোষারোপ করে বলেছেন, “গত শনিবার আমরা উগ্র বামদের রাজনৈতিক ও রাষ্ট্রদ্রোহী কাজ দেখেছি। তাদের লক্ষ্য ছিল দেশের শাসন ব্যবস্থার পতন ঘটানো।

ফ্রান্সের দ্বিতীয় বৃহৎ শহর লিঁওতে আগামী শনিবার সবধরনের বিক্ষোভে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও নতুন করে বিক্ষোভের জন্য আন্দোলনকারীরা এক হওয়ার প্রস্তুতি নিচ্ছে। ফলে আশঙ্কা করা হচ্ছে আগামী শনিবার হয়ত আরেকটি সহিংসতা ও লুটপাটের ঘটনা ঘটতে পারে।

ফ্রান্সের শিক্ষার্থীদের প্রধান ইউনিয়ন ইউএনইএফ শনিবার দেশজুড়ে র‌্যালির ডাক দিয়েছে। অপরদিকে সরকার ও পুলিশবিরোধী ইয়েলো মুভমেন্ট রাজধানী ফ্রান্সের মূল কেন্দ্রগুলোতে মিছিলের ডাক দিয়েছে।


নতুন করে লুটপাটের শঙ্কায় প্যারিসের ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের দোকানের কাচের বেড়ার ওপর কাঠের বোর্ড লাগানো শুরু করেছেন।

সূত্র: রয়টার্স


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার