রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৫ অক্টোবর) সকালে তিনি হাসপাতালে গিয়ে ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তাঁর চলমান চিকিৎসা ও শারীরিক অবস্থার অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেন।
ভূমিমন্ত্রীর অসুস্থতার খবরে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।