বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর আশু রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনা করে রাজশাহীতে একটি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ অক্টোবর ২০২৬, সোমবার বাদ মাগরিব শহীদ জিয়া শিশু পার্কের প্রধান ফটক সংলগ্ন এলাকায় এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. কামাল হোসেনের পরিচালনায় দোয়া মাহফিলে সার্বিক সহযোগিতা করেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা বিএনপির সাবেক সভাপতি মো. জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন এবং রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল, রাজশাহী জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী নুরুল আলম, পবা উপজেলা ওলামা দলের সদস্য সচিব মোঃ শাকিল আহামাদসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।
উক্ত দোয়া মাহফিলে সার্বিক সহযোগিতা ও উপস্থিতিতে আরও ভূমিকা রাখেন কাজী মো. সাইফুল ইসলাম, মো. হাসিবুল ইসলাম (রিটু) এবং মো. উমর ফারুকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা মো. মাসুদ রানা। মোনাজাতে মাননীয় ভূমিমন্ত্রীর আশু সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল শেষে উপস্থিত তৌহিদী জনতা ও দলীয় নেতাকর্মীদের মাঝে তাবারক বিতরণ করা হয়।