ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র ‘অনেক অগ্রগতি’ করছে: ট্রাম্প


, আপডেট করা হয়েছে : 07-11-2026

ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র ‘অনেক অগ্রগতি’ করছে: ট্রাম্প

ইরানের সঙ্গে আলোচনায় ওয়াশিংটন ‘অনেক অগ্রগতি’ করেছে এবং তেহরান একটি চুক্তি চায় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনী সম্প্রতি একটি ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে বলেও তিনি উল্লেখ করেন। শনিবার (৭ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমরা এখন তাদের সঙ্গে আলোচনা করছি। তারা একটি চুক্তি করতে চায়।’


বিস্তারিত বিবরণ না দিয়েই ট্রাম্প আরও যোগ করেন, ‘আমরা ইরানের সঙ্গে অনেক অগ্রগতি করেছি।’


চলমান সংঘাতকে যুদ্ধ হিসেবে অভিহিত করতে অস্বীকার করে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে তার ভাষায় ‘সামরিক ইতিহাসের সবচেয়ে বড় অবরোধ’ আরোপ করেছে।


রাশিয়া এবং ইউক্রেনের মধ্যবর্তী যুদ্ধের সঙ্গে পরিস্থিতির তুলনা টেনে এবং সাত মাসে কোনো মার্কিন সেনার প্রাণহানি ঘটেনি দাবি করে ট্রাম্প বলেন, ‘আমরা লড়াই করছি না।’


তবে মার্কিন বাহিনী ইরানি সামরিক সরঞ্জামের ওপর ছোটখাটো হামলা চালিয়েছে বলে স্বীকার করেন ট্রাম্প।


হামলাটি কখন বা কোথায় সংঘটিত হয়েছিল তা নির্দিষ্ট না করেই ট্রাম্প বলেন, ‘তারা একটি বিমান বিধ্বংসী যন্ত্র তৈরি করেছিল, এবং আমরা প্রায় ১৫ মিনিট, হয়তো পাঁচ মিনিটের মধ্যে তা ধ্বংস করে দিয়েছি।’


ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে এবং দেশটি বর্তমানে ৩০০ শতাংশ মূল্যস্ফীতির সম্মুখীন হচ্ছে।


সূত্র: আল জাজিরা



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার