রাজশাহীর তানোরে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ রানা (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে তানোর পৌরসভার সোমাসপুর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাসুদ রানা ওই গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র। পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদ রানা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, ওসি মাহমুদুল হাসান গত মাসে তানোর থানায় যোগদান করার পর থেকেই মাদক, চুরি-ছিনতাই ও অপরাধ দমনে জোরালো ভূমিকা রাখছেন। তার বলিষ্ঠ নেতৃত্ব ও তৎপরতায় তানোরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ওসি মাহমুদুল হাসান আরও বলেন, রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় তানোরকে মাদকমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশে থানা এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।