১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০৯:৫৮:৩৬ অপরাহ্ন
রাজশাহীর পদ্মায় গোসল করতে নেমে দুই জনের মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ২১-০৪-২০২৪
রাজশাহীর পদ্মায় গোসল করতে নেমে দুই জনের মৃত্যু

রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীসহ দুই জন পানিতে ডুবে মারা গেছেন।


ভিও: প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, রোববার দুপুরে কাশিয়াডাঙ্গা থানার হারুপুর এলাকায় পদ্মা নদীতে কয়েকজন কিশোর গোসল করতে নামে। এসময় তাদের মধ্যে সাঁতার না জানা একজন তলিয়ে যেতে লাগলে বাকিরা তাকে উদ্ধারে এগিয়ে আসে। এসময় বাপ্পি হোসনে ও মনির হোসেন নামে দুই কিশোর তলিয়ে যায়। ঘটনা জানাজানি হলে এলাকার লোকজন দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিয়ে তাদের ডুবুরি দল নদীতে অভিযান চালিয়ে বাপ্পি ও মনিরের মরদেহ উদ্ধর করে।

রাজশাহী কোর্ট একাডেমি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী বাপ্পি নগরীর সায়েরগাছা এলাকার বাবু হোসেনের ছেলে। আর একই এলাকার মনির হোসেন শাহিন হোসেনের ছেলে।  পরে পুলিশ মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। সেখানে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ।


শেয়ার করুন