১৫ এপ্রিল ২০২৬, বুধবার, ১২:৫৬:২৯ পূর্বাহ্ন
আগাম নির্বাচনী প্রচারের অভিযোগে এবি পার্টি প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১৫-০১-২০২৬
আগাম নির্বাচনী প্রচারের অভিযোগে এবি পার্টি প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী-২ (নির্বাচনি এলাকা-৫৩) আসনে আগাম নির্বাচনী প্রচারের অভিযোগে এবি পার্টির মনোনীত প্রার্থী মু. সাঈদ নোমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।


সিনিয়র সিভিল জজ আদালত-১ (সদর), রাজশাহী সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি বিকেলে পর্যবেক্ষণকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রার্থীর আইডি থেকে নির্ধারিত সময়ের আগেই ভোটের প্রচার কার্যক্রমের তথ্য নজরে আসে। অভিযোগ রয়েছে, এ মাধ্যমে তিনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৮ নম্বর বিধি লঙ্ঘন করেছেন।


এ ঘটনায় The Representation of the People Order, 1972-এর Article 91A(3) অনুযায়ী স্বপ্রণোদিত হয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নোটিশে আগামী ১৮ জানুয়ারি ২০২৬ সকাল ১১টায় সিনিয়র সিভিল জজ আদালত-১ (সদর), রাজশাহীতে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নোটিশটি দ্রুত জারি করে প্রতিবেদন দাখিলের জন্য মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন