১০ এপ্রিল ২০২৬, শুক্রবার, ০৮:১৩:০৬ অপরাহ্ন
এনটিআরসিএর ১৩,৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগ, ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন
  • আপডেট করা হয়েছে : ০৮-০২-২০২৬
এনটিআরসিএর ১৩,৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগ, ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগে আবেদন চলছে। এনটিআরসিএ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী তিন অধিদপ্তরের আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১৩ হাজার ৫৯৯টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।



এনটিআরসিএ জানায়, অনলাইনের মাধ্যমে আবেদন কার্যক্রম শুরু হয়েছে ৫ ফেব্রুয়ারি। আবেদন করা যাবে ১৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ২০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট।


আবেদন প্রক্রিয়া


আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রার্থীকে নিজের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী যে পদে আবেদন করার যোগ্যতা রয়েছে, সেই পদের বাটন নির্বাচন করে ফরম পূরণ করতে হবে।


আবেদনপত্রে সদ্য তোলা রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল, সাদা ব্যাকগ্রাউন্ড) এবং নিজ স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল) স্ক্যান করে আপলোড করতে হবে।


আবেদন ফি


সঠিকভাবে আবেদনপত্র দাখিলের পর প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। এই ইউজার আইডি ব্যবহার করে যেকোনো টেলিটক প্রিপেইড নম্বর থেকে দুই ধাপে এসএমএসের মাধ্যমে ৩৫০ টাকা ফি জমা দিতে হবে। আবেদন ফরম জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।


নিয়োগ পরীক্ষা


প্রধান ও সহকারী প্রধানসহ সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে পরীক্ষার মাধ্যমে। এমসিকিউ পরীক্ষার সময় ১ ঘণ্টা এবং নম্বর ৮০। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

এ ছাড়া শিক্ষাগত যোগ্যতার জন্য ১২ নম্বর এবং মৌখিক পরীক্ষার জন্য ৮ নম্বর বরাদ্দ থাকবে। মোট ১০০ নম্বরের মধ্যে আলাদাভাবে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে।


পরীক্ষার বিষয়


বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। অধিদপ্তরভেদে শিক্ষা ব্যবস্থাপনা–সংক্রান্ত বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে।


কোন অধিদপ্তরে কত পদ


মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ ১০ হাজার ২৭৮টি।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ রয়েছে ১৫০টি।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ ৩ হাজার ১৩১টি।


নিয়োগ সুপারিশ


এমসিকিউ ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম ও প্রতিষ্ঠান পছন্দ অনুযায়ী টেলিটকের তত্ত্বাবধানে সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ দেওয়া হবে।


এনটিআরসিএ জানিয়েছে, আবেদনপত্র জমা দেওয়ার পর কোনো তথ্য সংশোধনের সুযোগ থাকবে না। বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি ও ওয়েবসাইটে পাওয়া যাবে।


শেয়ার করুন