রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় দফায় নির্বাচিত সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ), রাজশাহী শাখা।
বিপিজেএ রাজশাহী শাখার সভাপতি শরিফুল ইসলাম তোতা এবং সাধারণ সম্পাদক সামাদ খান এক অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, মিজানুর রহমান মিনু রাজশাহীর মাটি ও মানুষের নেতা। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালীন তিনি দক্ষতা ও দূরদর্শিতার মাধ্যমে শহরটিকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগরীতে পরিণত করেছিলেন। তার এই অভিজ্ঞতা এখন জাতীয় পর্যায়ে ভূমি প্রশাসনে কাজে লাগবে।
শরিফুল ইসলাম তোতা বলেন, “মিজানুর রহমান মিনুর মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া প্রধানমন্ত্রীর যুগান্তকারী সিদ্ধান্ত। আমরা বিশ্বাস করি, তার বলিষ্ঠ নেতৃত্বে দেশের ভূমি ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষ হবে হয়রানি মুক্ত সেবা পাবে।”
সাধারণ সম্পাদক সামাদ খান বলেন, “রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর অবদান অনস্বীকার্য। ভূমিমন্ত্রী হিসেবে তিনি দেশের ভূমি সেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনবেন এবং রাজশাহীর ঝুলে থাকা উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবেন। আমরা তার উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি।”
বিপিজেএ নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন ভূমি মন্ত্রী হিসেবে মিজানুর রহমান মিনু সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে সারাদেশে ভূমি সেবার মান বৃদ্ধি করে স্মার্ট ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলবেন।

