১০ এপ্রিল ২০২৬, শুক্রবার, ০৮:৫৫:৫৯ পূর্বাহ্ন
ভূমি মন্ত্রীর সাথে মহানগর টেকনিক্যাল অ্যান্ড বি.এম কলেজের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ
  • আপডেট করা হয়েছে : ২২-০২-২০২৬
ভূমি মন্ত্রীর সাথে  মহানগর টেকনিক্যাল  অ্যান্ড বি.এম  কলেজের  শিক্ষকদের  সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সরকারের সদ্য নির্বাচিত মাননীয় ভূমিমন্ত্রী জনাব মিজানুর রহমান মিনু রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন বড়কুঠিস্থ মুনলাইট গার্ডেন কনভেনশন সেন্টারে মহানগর টেকনিক্যাল অ্যান্ড বি.এম কলেজের শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।


রোববার সকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রী রাজশাহীর সামগ্রিক উন্নয়ন, ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন, সেবা সহজীকরণ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “ভূমি সংক্রান্ত সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। ডিজিটালাইজেশনের মাধ্যমে ভূমি অফিসে হয়রানি ও অনিয়ম কমিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষক ও কর্মচারীগণ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রী উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং যৌক্তিক প্রস্তাবগুলো বিবেচনায় নেওয়ার আশ্বাস প্রদান করেন।


তিনি আরও বলেন, রাজশাহীকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপ দিতে সরকারি-বেসরকারি সকল পক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণ প্রয়োজন।

শেয়ার করুন