০৭ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০৭:২৭:১৪ অপরাহ্ন
রাজশাহী-র পুঠিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত, ট্রাকে আগুন
  • আপডেট করা হয়েছে : ০২-০৩-২০২৬
রাজশাহী-র পুঠিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত, ট্রাকে আগুন

রাজশাহীর পুঠিয়া উপজেলায় গরু চুরির প্রস্তুতিকালে গ্রামবাসীর গণপিটুনিতে এক সন্দেহভাজন চোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। উত্তেজিত জনতা চোর চক্রের ব্যবহৃত একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।


সোমবার (২ মার্চ) ভোররাতে উপজেলার জিউপাড়া ইউনিয়নের চকপলাশী গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জিউপাড়া এলাকায় গরুসহ মূল্যবান মালামাল চুরির উপদ্রব বেড়ে গিয়েছিল। চোর ধরতে গত এক মাস ধরে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছিলেন স্থানীয়রা। সোমবার ভোররাতে সেহরি খাওয়ার আগ মুহূর্তে একটি ট্রাক নিয়ে আট সদস্যের একটি দল গ্রামে প্রবেশ করে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় গ্রামবাসী চারপাশ থেকে ঘিরে ফেলে।


এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং বাকি সাতজন গুরুতর আহত হন। বিক্ষুব্ধ জনতা এ সময় চোর চক্রের আনা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত ব্যক্তির নাম শাহীন (৩৫)। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামের আকরাম হোসেনের ছেলে। আহতরা হলেন- পুঠিয়ার চকপলাশী গ্রামের মো. শামীম, ঢাকার আশুলিয়ার মোহাম্মদ আলী, ধামরাইয়ের খারজাহান, টাঙ্গাইলের ভূঞাপুরের সেলিম শেখ ও মামুন, রংপুরের মিঠাপুকুরের রফিকুল ইসলাম এবং জামালপুরের রূপচাঁদ।


পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করে। আহতদের প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের দাবি, আটক হওয়া শামীম একজন চিহ্নিত চোর এবং মাদকাসক্ত। তার বিরুদ্ধে এলাকায় একাধিক চুরির অভিযোগ রয়েছে।

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক

শেয়ার করুন