০৭ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০৬:৪২:৪৬ পূর্বাহ্ন
ভারতের ভিসা চালুর বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • আপডেট করা হয়েছে : ০৩-০৩-২০২৬
ভারতের ভিসা চালুর বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা খুব শীঘ্রই চালু হবে। এরইমধ্যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। ভিসা চালুর বিষয়ে তারা ইতিবাচক।


শামা ওবায়েদ বলেন, ‘খুব দ্রুত যাতে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয়ে যায় এবং বাংলাদেশের নাগরিকরা যাতে ভারতে যেতে পারে সে বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।’



এ সময় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন