০২ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ০৪:৫৭:৫৭ অপরাহ্ন
নওগাঁ-রাজশাহী মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
  • আপডেট করা হয়েছে : ০৭-০৩-২০২৬
নওগাঁ-রাজশাহী মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় তন্ময় হোসেন (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।


শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া (নওহাটা) মোড়ের পূর্ব পাশে ওহাব চাউল কলের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত তন্ময় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মানিকৃপুর গ্রামের শাহাদাত হোসেন জোনাকির ছেলে।


নিহতের ভগিনীপতি আব্দুর রশিদ জানান, পরিবারের অমতে বিয়ে করার পর স্ত্রীকে নিয়ে তন্ময় মহাদেবপুর উপজেলার বাগাচারা (খোড়াতলি) মোড় এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। সেখানে তিনি বিদ্যুৎ মিস্ত্রি হিসেবে কাজ করতেন।



শনিবার সকালে প্রতিদিনের মতো মোটরসাইকেল নিয়ে কাজে বের হলে নওগাঁ থেকে আসা বিআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।


মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


শেয়ার করুন