১৯ মে ২০২৬, মঙ্গলবার, ০৪:১৯:০৯ অপরাহ্ন
বজ্রপাতে প্রাণ গেল আইনজীবীর
  • আপডেট করা হয়েছে : ১৯-০৫-২০২৬
বজ্রপাতে প্রাণ গেল আইনজীবীর

সাতক্ষীরায় বজ্রপাতে কামরুন নাহার (৫০) নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) রাত ৮টার দিকে শহরের রাজারবাগান এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত আইনজীবী কামরুন নাহার রাজারবাগান এলাকার ক্রিকেট প্রশিক্ষক একরামুল ইসলাম লালুর স্ত্রী। তিনি সাতক্ষীরা জজকোর্টর আইনজীবী ছিলেন।


নিহতের ভগিনীপতি এড. ফাহিমুল জানান, রাত ৮টার দিকে তিনি বাড়ির সামনে আমবাগানে দাঁড়িয়ে ছিলেন। এসময় আকস্মিক বজ্রপাতে হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।


পরে স্বজনরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।


সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।


শেয়ার করুন