২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ০৪:২১:৩০ অপরাহ্ন
আলজেরিয়ার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে জর্ডান
  • আপডেট করা হয়েছে : ২৩-০৬-২০২৬
আলজেরিয়ার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে জর্ডান

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে জর্ডান ও আলজেরিয়া। ম্যাচের প্রথমার্ধে এগিয়ে গেছে এশিয়ান দল জর্ডান। ৩৬ মিনিটে গোল করেছেন নিজার আল–রাশদান। এরপরই বিরতিতে মাঠ ছাড়ে দু-দল।



এর আগে জর্ডানের কোচ জামাল সেলামি অস্ট্রিয়ার বিপক্ষে পরাজয়ের ম্যাচ থেকে দুটি পরিবর্তন করেছেন। রক্ষণভাগে আকাশপথের লড়াইয়ে বাড়তি শক্তি যোগ করতে মোহাম্মদ আবু আলনাদির পরিবর্তে সুযোগ পেয়েছেন সেন্টার-ব্যাক হুসাম আবু দাহাব। এছাড়া উদীয়মান ফুটবলার ওদেহ আল-ফাখৌরি বেঞ্চে চলে যাওয়ায় আক্রমণভাগে অভিজ্ঞ মাহমুদ আল-মার্দিকে একাদশে রাখা হয়েছে।


জর্ডান একাদশ: গোলরক্ষক ইয়াজিদ আবুলাইলা। রক্ষণে ইয়াজান আল-আরাব, আবদাল্লাহ নাসিব ও হুসাম আবু দাহাব। মিডফিল্ডে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক এহসান হাদ্দাদ, সঙ্গে আছেন নিজার আল-রাশদান, নুর আল-রাওয়াবদেহ ও মোহান্নাদ আবু তাহা। আক্রমণভাগে খেলছেন মাহমুদ আল-মার্দি, মুসা আল-তামারি ও আলি অলওয়ান।



আলজেরিয়ার একাদশ: গোলবারে রয়েছেন লুকা জিদান। রক্ষণে রাফিক বেলঘালি, আইসা মান্দি, রামি বেনসেবাইনি ও রায়ান আইত-নুরি। মাঝমাঠে খেলছেন হিচাম বুদাউই, রামিজ জেরুকি ও ইব্রাহিম মাজা। সামনে আক্রমণের দায়িত্বে রয়েছেন অধিনায়ক রিয়াদ মাহরেজ, ফারেস শাইবি ও আমিন গুয়েরি।


উল্লেখ্য, আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান কিংবদন্তি ফরাসি ফুটবলার ও বিশ্বকাপজয়ী কোচ জিনেদিন জিদানের ছেলে। ম্যাচটিতে দুই দলের লক্ষ্যই গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করে পরবর্তী পর্বের পথে এগিয়ে যাওয়া।


শেয়ার করুন