২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ০৪:৫৪:১৪ অপরাহ্ন
মেসিই বিশ্বের সেরা, স্বীকার করলেন এমবাপ্পে
  • আপডেট করা হয়েছে : ২৩-০৬-২০২৬
মেসিই বিশ্বের সেরা, স্বীকার করলেন এমবাপ্পে

দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন লিওনেল মেসি। ৩৮ বছর বয়সেও বিশ্বমঞ্চে নিজের জাদু ছড়িয়েছেন তিনি। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে ৩-০ গোলের জয় উপহার দিয়েছেন এই ফুটবল তারকা।



মেসির এই অসাধারণ নৈপুণ্যের পর তাকে ‘বিশ্বের সেরা’ খেলোয়াড় হিসেবে আখ্যা দিয়েছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের গোল্ডেন বুট দৌড়ে মেসি, এমবাপ্পে, আর্লিং হালান্ড ও হ্যারি কেনের নাম আলোচনায় থাকলেও ফরাসি তারকার কাছে সেরা কে- সেই প্রশ্নের জবাবে কোনো দ্বিধা ছিল না।


এমবাপ্পে বলেন, ‘এই চারজনের মধ্যে সেরা খেলোয়াড়? লিওনেল মেসি, এটা একেবারেই পরিষ্কার। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সে বিশ্বের সেরা ফুটবলার। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’


সাবেক পিএসজি সতীর্থের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘গত ১৫ বছর ধরে মেসি অসাধারণ মানের ফুটবল খেলছে। তার অসাধারণ গুণাবলি বারবার প্রমাণিত হয়েছে। আমি শুধু নিজের সামর্থ্য দেখাতে চাই, সবচেয়ে বড় মঞ্চে ভালো খেলতে চাই এবং আমার দলকে আরেকটি বিশ্বকাপ জিততে সাহায্য করতে চাই।’



গোল্ডেন বুটের লড়াই নিয়ে এমবাপ্পে বলেন, ‘এটা মানুষ, সাংবাদিক ও সমর্থকদের আলোচনার বিষয়। খেলোয়াড়দের নিয়ে বিতর্ক হওয়া ভালো।’


তবে এমবাপ্পের এই মন্তব্য ছিল আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিক করার পর। মেসি যে সেরাদের সেরা- তা আবারও প্রমাণ হয় অষ্ট্রিয়ার বিপক্ষে দুটি গোল করে।


শেয়ার করুন