২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১:৫১:০৪ অপরাহ্ন
চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
  • আপডেট করা হয়েছে : ২৬-০৬-২০২৬
চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় সফরে চীন সফর শেষে প্রধানমন্ত্রী বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।




শুক্রবার (২৬ জুন) রাষ্ট্রীয় সফরে চীন সফর শেষে প্রধানমন্ত্রী বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।<বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরার যাত্রা শুরু করেন।



এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউ শিয়াওইয়ং।



জানা গেছে, বেইজিং-ঢাকা রুটে সরাসরি চলাচলকারী এ ফ্লাইটে সাধারণত প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগে। সে হিসাবে বাংলাদেশ সময় রাত ৮টা বা এর কিছু পরে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তাদের স্বাগত জানাবেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



এর আগে ২১ জুন রাষ্ট্রীয় সফরে প্রথমে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর ২২ জুন বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হন তিনি।



চীন সফরকালে তিনি দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎসহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন। সর্বশেষ শুক্রবার সকালে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।





ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়া ও চীন সফর ছিল প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।


শেয়ার করুন