২৯ জুন ২০২৬, সোমবার, ০১:২৪:৩৪ পূর্বাহ্ন
আর্জেন্টিনার জালে জর্ডানের গোল
  • আপডেট করা হয়েছে : ২৮-০৬-২০২৬
আর্জেন্টিনার জালে জর্ডানের গোল

জর্ডানের বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলের অগ্রগামিতা পেয়ে গিয়েছিল আর্জেন্টিনা। তবে বিরতির পর একটি গোল শোধ দিয়েছে জর্ডান। স্কোর লাইন এখন ২-১। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায়। তার পর ৩১ মিনিটে আসে দ্বিতীয় গোল।



অবশ্য ৭ মিনিটেই গোল পেয়েছিল আর্জেন্টিনা। জিওভানি লো সেলসো জাল কাঁপিয়েছিলেন। কিন্তু উদ্‌যাপনের সুযোগই পাননি। সহকারী রেফারি অফসাইডের পতাকা তুলতেই গোলটি বাতিল হয়ে যায়।


তবে ১৯ মিনিটে আর কোনও ভুল হয়নি। ১৭ মিনিটে লো সেলসোকে বক্সের বাইরে ফাউল করে ফেলে দিয়েছিলেন জর্ডানের আবু তাহা। তার পর ফ্রি কিক পেলে সেখান থেকেই বাঁকানো শটে সরাসরি জাল কাপান জিওভানি লো সেলসো। জোরালো শটটির সামনে জর্ডান গোলকিপার ছিলেন পুরোপুরি অসহায়।


 লো সেলসো-লাউতারোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে আর্জেন্টিনা

তার পর ৩১ মিনিটে বক্সের মধ্যে ফাউলের শিকার হন আলভারেজ। তার মুখ বরাবর লাথি মেরে বসেন জর্ডানের হাড্ডাড। তার পরেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেখান থেকে স্কোর ২-০ করেন লাউতারো মার্টিনেজ। বিশ্বকাপে এটি তার প্রথম গোল।


বিরতির পর ঘুরে দাঁড়ায় জর্ডান। ৫৫ মিনিটে একটি গোল শোধ করে তারা। হাদ্দাদের অ্যাসিস্ট থেকে গোলটি করেছেন আল তামারি।


শেয়ার করুন