০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০৭:৫৫:২৭ অপরাহ্ন
ইমাম রেজার পাশে শায়িত হচ্ছেন খামেনি
  • আপডেট করা হয়েছে : ০৯-০৭-২০২৬
ইমাম রেজার পাশে শায়িত হচ্ছেন খামেনি

দীর্ঘ এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক, জানাজা ও শোকযাত্রা শেষে ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে দাফন করা হচ্ছে। দেশটির পবিত্রতম ধর্মীয় স্থান ইমাম রেজার মাজারে তাকে সমাহিত করা হবে।



বার্তাসংস্থা রয়টার্সের বৃহস্পতিবার (০৯ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন খামেনি। ওই হামলায় গুরুতর আহত হওয়ার পর থেকে তার ছেলে মোজতবা খামেনিকে আর জনসমক্ষে দেখা যায়নি।



খামেনির দাফনকে ঘিরে গত এক সপ্তাহ ধরে ইরান ও ইরাকে ব্যাপক শোকযাত্রা, সমাবেশ এবং শোকানুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কয়েক সপ্তাহের যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাতও শুরু হয়েছে।



বৃহস্পতিবার সকালে হাজারো মানুষ মাশহাদের রাস্তায় শোকমিছিলে অংশ নেন। তারা ইরানের জাতীয় পতাকা, প্রয়াত খামেনির ছবি এবং বিপ্লবী স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন। মাশহাদে জড়ো হওয়া শোকাহতদের একটি অংশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধের স্লোগানও দেয়।


গত সপ্তাহে খামেনির মরদেহ ইরান ও ইরাকের বিভিন্ন শহরে নেওয়া হলে ইরানের ধর্মীয় নেতারা বিপুলসংখ্যক মানুষকে শোকযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানান। এর মাধ্যমে তারা দেশটির ধর্মভিত্তিক শাসনব্যবস্থার শক্তি ও আদর্শিক অবস্থান তুলে ধরার চেষ্টা করেন।



উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘ কয়েক মাসের যুদ্ধের পর ইরান এখনও বড় ধরনের অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে রয়েছে। একই সঙ্গে খামেনির ৩৭ বছরের শাসনের উত্তরাধিকার নিয়েও দেশটিতে তীব্র মতভেদ ও বিতর্ক দেখা দিছে।

শেয়ার করুন