২০ জুলাই ২০২৬, সোমবার, ১২:৫৬:৩৩ পূর্বাহ্ন
মার্কিন হামলা অব্যাহত থাকলে ‘অবিস্মরণীয় জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ইরানের
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১৯-০৭-২০২৬
মার্কিন হামলা অব্যাহত থাকলে ‘অবিস্মরণীয় জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ইরানের

মার্কিন হামলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আগ্রাসন অব্যাহত রাখে, তবে ইরান তার আঞ্চলিক মিত্ররা এমন জবাব দেবে, যা ওয়াশিংটন কখনো ভুলতে পারবে না। একই সঙ্গে তিনি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বারবার লঙ্ঘনের অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন।

 

শনিবার (১৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম **আল জাজিরা** তথ্য জানিয়েছে।

 

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, গত মাসের সমঝোতা স্মারক লঙ্ঘনের মাধ্যমে ওয়াশিংটন আবারও প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ওপর আস্থা রাখা যায় না।

 

বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বাক্ষর এখন কার্যত মূল্যহীন অকার্যকর। চাপ প্রয়োগ, আধিপত্যবাদ এবং শক্তি প্রদর্শনই যুক্তরাষ্ট্রের নীতির অংশ বলেও অভিযোগ করেন তিনি।

 

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ উসকে দিয়ে আরও বড় মূল্য দিতে চায়, তাহলে তাদের জানা উচিতইরান প্রতিরোধ ফ্রন্ট তাদের জন্য অবিস্মরণীয় শিক্ষা প্রস্তুত রেখেছে।

 

প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় হামলার মাত্রা বাড়িয়েছে। ইরানের দাবি, এসব হামলায় সেতু, রেললাইন পানি পরিশোধনকেন্দ্রের মতো বেসামরিক অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জবাবে তেহরান কুয়েতের কিছু বেসামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর দাবি করেছে। হামলার প্রভাবে দেশটির কর্তৃপক্ষ নাগরিকদের বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছে।

 

এদিকে ইসলামাবাদ চুক্তির পরও যুক্তরাষ্ট্র ইরানে একাধিক দফায় হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। ইরানি কর্মকর্তাদের দাবি, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া হামলায় মিনাব এলাকার একটি স্কুলেও হামলা হয়েছে, যাতে শতাধিক শিশু নিহত হয়েছে। পাশাপাশি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

 

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম **এক্স**- দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে টানা সাত রাত অভিযান চালানো হয়েছে এবং সেই অভিযান অষ্টম দিনেও অব্যাহত রয়েছে।

 

পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, হামলা অব্যাহত থাকলে তারা পূর্ণমাত্রার যুদ্ধে নামতে বাধ্য হবেন।

 

শুক্রবার রাতের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি এক বার্তায় বলেন, “যুক্তরাষ্ট্র যদি ধরনের হামলা চালিয়ে যায়, তাহলে ইরান শুধু পাল্টা হামলায় সীমাবদ্ধ থাকবে না; প্রয়োজনে পূর্ণমাত্রার যুদ্ধে অংশ নেবে। সে ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের কোনো রাজনৈতিক সীমান্তই নিরাপদ থাকবে না।

 

**সূত্র:** আল জাজিরা

শেয়ার করুন