০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১২:২২:৩৫ অপরাহ্ন
বিদেশ ভ্রমণ, স্বর্ণ কেনা ও দেশের বাইরে বিয়ে করতে না করলেন মোদি
  • আপডেট করা হয়েছে : ০১-০৯-২০২৬
বিদেশ ভ্রমণ, স্বর্ণ কেনা ও দেশের বাইরে বিয়ে করতে না করলেন মোদি

জনগণকে স্বনির্ভর ভারত গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত এক বার্তায় তিনি জনগণকে স্বদেশী পণ্য ও সেবা ব্যবহারের ওপর জোর দেওয়ার কথা বলেন।


সোমবারে প্রকাশিত উপাত্ত অনুযায়ী এপ্রিল-জুন প্রান্তিকে ভারতের অর্থনীতি প্রত্যাশার চেয়ে দ্রুত ৭.৮ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। ইরান যুদ্ধ এবং বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও ভারতের এই অর্থনৈতিক ধারা বজায় রয়েছে।


বিশ্বজুড়ে যুদ্ধ, সংকট ও সরবরাহ ব্যবস্থার বিশৃঙ্খলার কথা উল্লেখ করে নরেন্দ্র মোদি বলেন, পরিস্থিতি প্রতিকূল হওয়া সত্ত্বেও ভারতের এই উন্নতি সর্বস্তরের মানুষের যৌথ প্রচেষ্টার প্রতিফলন।


যুদ্ধ সংক্রান্ত অর্থনৈতিক চাপ মোকাবিলায় প্রধানমন্ত্রী নাগরিকদের বিদেশে ভ্রমণ না করা, অনাবশ্যক স্বর্ণ ক্রয় এড়িয়ে চলা এবং বিদেশে ডেস্টিনেশন ওয়েডিংয়ের বদলে ‘ওয়েড ইন ইন্ডিয়া’ নীতি অনুসরণের তাগিদ দেন। স্বদেশী ভাবধারা জোরদার করলে স্বাধীনতার শতবর্ষে যুবসমাজের হাতে একটি উন্নত ভারত তুলে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


এর আগে গত মে মাসে আন্তর্জাতিক দূর্যোগ ও বিশ্ববাজারের অনিশ্চয়তা এড়াতে তিনি গণপরিবহন ব্যবহার, বৈদ্যুতিক যানবাহন গ্রহণ, ঘরে বসে কাজ করা এবং জ্বালানি তেল ও সোনা কেনা সীমিত রাখার আহ্বান জানিয়েছিলেন।


শেয়ার করুন