২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৩:৩১:০৬ পূর্বাহ্ন
রাজশাহীতে পুলিশের অভিযানে ১০ জুয়াড়ি গ্রেপ্তার ও নগদ অর্থ উদ্ধার
রাকিবুল হোসেন শাহীন
  • আপডেট করা হয়েছে : ২৪-০৮-২০২৬
রাজশাহীতে পুলিশের অভিযানে ১০ জুয়াড়ি গ্রেপ্তার ও নগদ অর্থ উদ্ধার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের নির্দেশনা ও তদারকিতে নগরীতে জুয়া-মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিশেষ জুয়াবিরোধী টিম ও সিআরটি টিমের যৌথ অভিযানে নগরীর ভুবন মোহন পার্ক থেকে ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। 


পুলিশ জানায়, সোমবার ২৪ আগস্ট ২০২৬ রাত সোয়া ২টার দিকে বোয়ালিয়া থানাধীন ভুবন মোহন পার্কের অভ্যন্তরে সিটি কর্পোরেশনের দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়।


 এ সময় জুয়া খেলারত অবস্থায় ১০ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বোয়ালিয়ার বেলাল হোসেন (৫৫), মিলন সরকার (৩০), কাজী ছোটন (৫১), বাদল (৫২), চন্দ্রিমার খোকন (৫৪), হাবিবুর রহমান (৬০), আইনুল হক (৫০), আব্দুল আলিম (৪৫) এবং নাটোরের রানা (৩৭) ও মেহেরাজ (৩২)। এ সময় তাদের কাছ থেকে ৬ সেট তাস, অনলাইন জুয়া/বেটিং অ্যাপসহ ১১টি মোবাইল ফোন এবং নগদ ৫৯ হাজার ৫৪৫ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযানে নগরবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

শেয়ার করুন