২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০২:২৪:১৫ অপরাহ্ন
মোহনপুরে গাঁ’জার গাছসহ যুবক গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ২০-০৯-২০২৩
মোহনপুরে গাঁ’জার গাছসহ যুবক গ্রেপ্তার

মোহনপুর থানা পুলিশের অভিযানে গাঁজার গাছসহ এক যুবককে গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত ১ টা ৩৫ মিনিটের দিকে থানাধীন এলাকার ধোরসা গ্রাম থেকে এ গাঁজার গাছসহ গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত আসামী হলো, পলাশ উদ্দিন (৩২) । সে ধোরসা ধোরসা (রিফুজি পারা) গ্রামের মৃত খলিল উদ্দিনের ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, মোহনপুর থানার এসআই জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে সঙ্গীও ফোর্স সহ ওয়ারেন তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে জাহানাবাদ ইউনিয়নের ধোরসা গ্রামের পলাশ উদ্দিনের বাড়িতে একটি গাঁজার গাছ পাওয়া যায়।


যার ওজন ১০ কেজি, মূল্য অনুমান ৫০ হাজার টাকা। এসময় গাঁজার গাছ উদ্ধার পূর্বক জব্দ করে আসামী পলাশকে গ্রেপ্তার করা হয়।


মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। পরে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন