০৭ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১০:৩১:৩৯ অপরাহ্ন
তাহেরপুর নদীতে নেমে যুবক নিখোঁজ
  • আপডেট করা হয়েছে : ২৩-০৭-২০২২
তাহেরপুর নদীতে নেমে যুবক নিখোঁজ

রাজশাহীর বাগমারার তাহেরপুর বারনই নদীতে গোসল করতে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে।

নিখোঁজ হওয়া ব্যক্তির নাম রুপ কুমার (৩৫)। সে উপজেলার তাহেরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের জেলেপাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাহেরপুর শ্মাশানে একই এলাকার এক মৃত ব্যক্তির দাহ শেষ করে বাসায় আসেন রুপ কুমার। শনিবার বিকেল ৬ টার দিকে বাড়ির পাশে বারনই নদীতে গোসল করতে নামে রুপ কুমার। নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়ে যায়। অনেক খোজার পরে তাকে না পাওয়া গেলে স্থানিয়রা বাগমারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দিলে

স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান তুহিনের নেতৃত্বে একটি টিম সন্ধ্যা পর্যন্ত অনেক চেষ্টা করেও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে পারেনি। আগামীকাল রবিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবরী দল ফের উদ্ধার অভিযানে নামবে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মেহেদী হাসান।

এসময় তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি জিলালুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন