১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ০৪:০৯:৫৮ পূর্বাহ্ন
ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গভীর শঙ্কা, হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত
  • আপডেট করা হয়েছে : ১৫-০২-২০২৬
ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গভীর শঙ্কা, হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের স্বাস্থ্য নিয়ে নানা খবর ও জল্পনা চাউর হয়েছে।


দেশটির সুপ্রিম কোর্টে জমা পড়া এক মেডিকেল প্রতিবেদনে বলা হয়েছে, আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খান তার দৃষ্টিশক্তির ৮৫ শতাংশই হারিয়ে ফেলেছেন। বর্তমানে তার দৃষ্টিশক্তির মাত্র ১৫ শতাংশ টিকে আছে। এমন পরিস্থিতির মধ্যে ইমরান খানকে অবশেষে কারাগার থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে খবর এলো। 


পাক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বিক্ষোভের মুখে পাকিস্তান সরকার ইমরান খানকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে হাসপাতালে ইমরানের স্বাস্থ্য পরীক্ষাও করা হবে। 




পাকিস্তানের সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইমরান খানকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। 


তিনি বলেছেন, ইমরান খানকে তার সন্তানদের সঙ্গে কথা বলার সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি তার স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং একটি মেডিকেল বোর্ড গঠন হবে। 


শেয়ার করুন