০৬ এপ্রিল ২০২৬, সোমবার, ০৮:১২:৫৯ পূর্বাহ্ন
পদত্যাগ করলেন আইজিপি বাহারুল আলম
  • আপডেট করা হয়েছে : ১৫-০২-২০২৬
পদত্যাগ করলেন আইজিপি বাহারুল আলম

চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার পদত্যাগের তথ্য জানা গেছে।



২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনের বিভিন্ন পদে রদবদলের ধারাবাহিকতায় ২১ নভেম্বর বাহারুল আলমকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি বিদায়ী আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হন। সরকার তাকে দুই বছরের চুক্তিভিত্তিক মেয়াদের জন্য আইজিপি হিসেবে দায়িত্ব দেন।


বাহারুল আলম ১৯৮৬ সালের ২১ জানুয়ারি বিসিএস (পুলিশ) ১৯৮৪ ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশের চাকরিতে যোগদান করেন। তিনি স্পেশাল ব্রাঞ্চের প্রধানসহ পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।


শেয়ার করুন