০৭ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১০:৫৫:৫১ পূর্বাহ্ন
বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ ডাক পেলেন মিলন
  • আপডেট করা হয়েছে : ১৭-০২-২০২৬
বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ ডাক পেলেন মিলন

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ড. আ ন ম এহছানুল হক মিলন ও তাঁর স্ত্রী ও জাতীয়বাদী মহিলা দলের নেত্রী নাজমুন নাহার বেবি দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


আজ সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেলে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।


চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে আবু নসর আশরাফী পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট। এখানে ১১০টি ভোটকেন্দ্রের সবগুলো ঘোষণা করা হয়েছে।


শেয়ার করুন