০৭ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০৮:৩২:১১ অপরাহ্ন
নাটোরের লালপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠিত
  • আপডেট করা হয়েছে : ০৭-০৪-২০২৬
নাটোরের লালপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠিত

নাটোরের লালপুর উপজেলায় দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ আয়োজন করা হয়।


মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে মোট ১৬টি স্টল অংশগ্রহণ করে। উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা তুলে ধরে। মেলা শেষে বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন। বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে ওঠার আহ্বান জানান এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াজেদ আলী মৃধা, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী।


এছাড়াও গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ বাবুল আক্তার, মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম সেলিম, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ রঞ্জুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ আরও বাড়াবে বলে আশা প্রকাশ করা হয়।


শেয়ার করুন