১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ১২:৫৬:৩০ পূর্বাহ্ন
এই দেশ আমাদের, অন্য কেউ গড়ে দেবে না: মির্জা ফখরুল
  • আপডেট করা হয়েছে : ১৭-০৪-২০২৬
এই দেশ আমাদের, অন্য কেউ গড়ে দেবে না: মির্জা ফখরুল

ফ্যাসিবাদী শাসন থেকে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এই দেশ আমাদের, তাই অন্য কেউ এটি গড়ে দিয়ে যাবে না।’


শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর ১০০ ফিটে জেসিআই কার্নিভালে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।


দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, ‘বিপুল জনগোষ্ঠী ও সীমিত খনিজসম্পদ থাকা সত্ত্বেও ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় অর্জন।’



তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের পথ ধরেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে।’


এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে শঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তরুণ প্রজন্মকে বিভ্রান্তি থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘হতাশ না হয়ে নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।’


শেয়ার করুন