০৯ জুন ২০২৬, মঙ্গলবার, ১০:৪৮:১৪ পূর্বাহ্ন
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪
  • আপডেট করা হয়েছে : ০৯-০৬-২০২৬
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন।



মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে, ধারণা করা হচ্ছে নিহতরা সবাই মুরগী বোঝাই পিকআপে ছিলেন।



সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, বাঁশ বোঝাই ট্রাকটি ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলো। এসময় ঢাকাগামী একটি মুরগী বোঝাই পিকআপ বাঁশ বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। পরে পুলিশ খরব পেয়ে ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।


তিনি আরও জানান, নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। সকল আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


শেয়ার করুন