সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
শুক্রবার দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘দেশের এই ক্রান্তিকালে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় আপনি যে দায়িত্ব গ্রহণ করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আপনার দীর্ঘদিনের রাষ্ট্রীয় ও প্রশাসনিক অভিজ্ঞতা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।’
মাহফুজুর রহমান রিটন আরও বলেন, ‘রাজশাহীর জনগণের পক্ষ থেকে মহামান্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আশা করি আপনার বলিষ্ঠ নেতৃত্বে দেশে আইনের শাসন, সুশাসন ও গণতন্ত্র আরও মজবুত হবে।’
উল্লেখ্য, শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

