১০ জুন ২০২৬, বুধবার, ১০:৫১:১৭ অপরাহ্ন
রাজশাহীতে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১০-০৬-২০২৬
রাজশাহীতে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা

রাজশাহী মহানগরীর হোটেল-মোটেলের পরিবেশ ও সেবার মান নিশ্চিত করন, প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তা প্রদান এবং আইন সম্মত ভাবে আবাসিক হোটেল ব্যবসা পরিচালনার নিমিত্তে আবাসিক হোটেল মালিকগনের সাথে আরএমপির পুলিশ কমিশনারের মতবিনিময় সভা


রাজশাহী মহানগরীর আবাসিক হোটেল-মোটেলের পরিবেশ ও সেবার মান নিশ্চিত করন, যথাযথ নিরাপত্তা সহায়তা প্রদান এবং আইন সম্মত ভাবে আবাসিক হোটেল ব্যবসা পরিচালনার লক্ষ্যে আজ ১০ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ বিকেল সাড়ে ৩টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে হোটেল-মোটেল মালিক ও প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।


সভায় অংশগ্রহণকারী হোটেল-মোটেল মালিক ও প্রতিনিধিগণ জানান, বর্তমানে তারা কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন না এবং রাজশাহী মহানগরীর বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।


পুলিশ কমিশনার হোটেল পরিচালনায় বিদ্যমান আইন ও বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রতিটি হোটেল-মোটেলে কার্যকর সিসিটিভি ক্যামেরা স্থাপন, অতিথিদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাইপূর্বক তথ্য সংরক্ষণ এবং বিদেশি অতিথিদের তথ্য যথাসময়ে পুলিশকে অবহিত করার নির্দেশনা প্রদান করেন।


এছাড়াও তিনি হোটেল-মোটেলগুলোকে জুয়া, মাদক ও জনউপদ্রব সৃষ্টিকারী যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডমুক্ত রাখার আহ্বান জানান। তিনি বলেন, আইন মেনে ব্যবসা পরিচালনায় আরএমপি সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।


রাজশাহী মহানগরীর নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে হোটেল-মোটেল মালিকসহ সকল সচেতন নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

শেয়ার করুন