২৭ জুলাই ২০২৬, সোমবার, ১১:১১:০৫ অপরাহ্ন
দুর্গাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চীফ রিপোর্টার:
  • আপডেট করা হয়েছে : ২৭-০৭-২০২৬
দুর্গাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপনের লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিনি হলরুমে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারজিনা খাতুন, থানা ওসি পঞ্চনন্দ সরকার, মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, দারিদ্র বিমোচন কর্মকর্তা ইব্রাহিম হোসেন, হিসাবরক্ষণ অফিসার বাবুল হক, আইসিটি অফিসার মেহেদী হাসান, আনসার ভিডিপি অফিসার আ. কাদীর এবং ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর এম এ মতিন।


রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌর বিএনপি'র আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম হক স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিছুর রহমান, জুলাই যোদ্ধা মজনুর রহমান। এছাড়াও দুর্গাপুর প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিকরা সভায় অংশ নেন।


সভায় দিবসটি সুষ্ঠু, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হয়। আলোচনা, র‌্যালি, স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে তোলার বিষয়ে সিদ্ধান্ত হয়।


সভাপতির বক্তব্যে ইউএনও উম্মে হাবিবা ফারজানা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবস উদযাপনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।

শেয়ার করুন