০৪ জুলাই ২০২৬, শনিবার, ১১:৫৯:৫৪ অপরাহ্ন
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ০৪-০৭-২০২৬
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

রাজশাহীর মোহনপুর উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় আব্দুস সালাম (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।


 


শনিবার (৪ জুলাই) সকালে কেশরহাট পৌরসভার সাঁকোয়া মোড় এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত আব্দুস সালাম সাঁকোয়া গ্রামের বাসিন্দা ছিলেন।


 


.

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সালাম মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি দ্রুতগতির ট্রাক তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।


 


.

দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আব্দুস সালামকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


শেয়ার করুন