০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১১:০৫:৪১ পূর্বাহ্ন
ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন
  • আপডেট করা হয়েছে : ০৬-০৭-২০২৬
ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের বিদায়ের সাক্ষী ছিলেন গ্যালারিতে বসেই। আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম থেকে ম্যাচ উপভোগ করার পাশাপাশি সামাজিক মাধ্যমে একের পর এক রসিকতাপূর্ণ পোস্ট করে ব্রাজিলের বিদায় উদযাপন করেন।


ম্যাচ চলাকালীন ও ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেন মেহজাবীন চৌধুরী। গ্যালারি থেকে শেয়ার করা নিজের কিছু ছবির ক্যাপশনে তিনি রসিকতা করে লেখেন, ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।’


লাল রঙের টপস ও সবুজ স্কার্ট পরা মেহজাবীনকে বাংলাদেশের জাতীয় পতাকাও ওড়াতেও দেখা যায়।



ম্যাচ চলাকালে ভক্তদের উদ্দেশে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ।’



ম্যাচের শেষ বাঁশি বাজার পর ব্রাজিলের বিদায় নিশ্চিত হলে গ্যালারিতে হাত উঁচিয়ে উল্লাস প্রকাশ করেন এই তারকা। স্টেডিয়ামের বড় পর্দায় নরওয়ের জয় এবং ব্রাজিলের বিদায়ের দৃশ্যপটকে পেছনে রেখে তৈরি একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে মেহজাবীন লেখেন, ‘বাই বাই ব্রাজিল।’


প্রিয় দলের চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন নাটকীয় বিদায়ে মেহজাবীনের এই ট্রল ও উল্লাসভরা পোস্টগুলো সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলে।


উল্লেখ্য, মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে স্তব্ধ করে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে নরওয়ে।


শেয়ার করুন