২০ জুলাই ২০২৬, সোমবার, ০৬:৪৫:৪১ অপরাহ্ন
মেসি-মার্টিনেজেই ভরসা, বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা: হামজা
  • আপডেট করা হয়েছে : ১৯-০৭-২০২৬
মেসি-মার্টিনেজেই ভরসা, বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা: হামজা

বিশ্বকাপ ফাইনালের উত্তেজনার মাঝেই নিজের পছন্দের দল বেছে নিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। তার চোখে ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে টানা


 দ্বিতীয়বার বিশ্বকাপ জিতবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিকাশ প্রেজেন্টস দ্য ড্রিম কাপ উইথ হামজা’ অনুষ্ঠানে ফাইনাল নিয়ে নিজের বিশ্লেষণ দেন এই তারকা ফুটবলার। তার মতে, আর্জেন্টিনার শক্তি শুধু তারকাসমৃদ্ধ দল নয়, দলের প্রাণভোমরা অধিনায়ক লিওনেল মেসি। হামজা বলেন, আর্জেন্টিনার দলে অনেক ভালো খেলোয়াড় আছে। বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা আর জয়ের মানসিকতা তাদের আলাদা করে।


 কিন্তু ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে পার্থক্য গড়ে দিতে পারেন মেসিই। আমার বিশ্বাস, আর্জেন্টিনা শিরোপা জিতলে সেই গল্পের কেন্দ্রে থাকবেন মেসি। ৩৯ বছর বয়সেও মেসির প্রভাব এতটুকু কমেনি বলে মনে করেন হামজা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মেসির পারফরম্যান্সের উদাহরণ দিয়ে তিনি বলেন, চাপের মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা এখনও আগের মতোই আছে আর্জেন্টাইন অধিনায়কের। মেসির ক্যারিয়ার নিয়েও মুগ্ধ হামজা। তিনি বলেন, _“মেসি শুধু প্রতিভাবান নন। তার ফুটবল বুদ্ধি, দূরদৃষ্টি আর ধারাবাহিকতা তাকে ইতিহাসের সেরাদের কাতারে নিয়ে গেছে। প্রায় দুই দশক ধরে বিশ্বসেরা পর্যায়ে টিকে থাকা কেবল প্রতিভা দিয়ে সম্ভব না।



আর্জেন্টিনার আরেক ভরসার নাম এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ। হামজার ভাষায়, বড় ম্যাচের চাপ সামলাতে মার্টিনেজের জুড়ি নেই। নির্ধারিত সময় হোক বা টাইব্রেকার, সব পরিস্থিতেই তিনি দলের আত্মবিশ্বাসের প্রতীক। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টায় বসবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। ইতিহাসে প্রথমবারের মতো শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন।

শেয়ার করুন