রাজশাহী সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের তরুণ-যুবকদের নিয়ে ‘মরহুম আব্দুল মালেক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর নাদের হাজির মোড়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. রবিউল ইসলাম। তাঁর উদ্যোগেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে ২৬ নং ওয়ার্ডের মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার খেলাগুলো।
রবিউল ইসলাম জানান, তরুণ-যুবকদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী ১১ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

