২৪ জুলাই ২০২৬, শুক্রবার, ০৪:০২:১৪ পূর্বাহ্ন
রাজশাহীতে মাদকবিরোধী অভিযান, ভ্রাম্যমাণ আদালতে ১৩ জনের কারাদণ্ড
রাকিবুল হোসেন শাহীন, চিফ রিপোর্টার:
  • আপডেট করা হয়েছে : ২২-০৭-২০২৬
রাজশাহীতে মাদকবিরোধী অভিযান, ভ্রাম্যমাণ আদালতে ১৩ জনের কারাদণ্ড

রাজশাহী মহানগরীর রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ১৩ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


বুধবার দিনব্যাপী পরিচালিত অভিযানে রাজপাড়া থানা পুলিশ ৩৯ পুরিয়া গাঁজাসহ ১ জনকে এবং কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গাঁজা ও হেরোইন সেবনরত অবস্থায় ২ জনকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত তাদের সাজা প্রদান করেন।


সাজাপ্রাপ্তদের ১ থেকে ৭ দিন পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১)(৫) ধারায় এই সাজা প্রদান করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে আরএমপির মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদক-সংক্রান্ত অপরাধ দমনে পুলিশের এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও চলমান থাকবে।

শেয়ার করুন